১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

সাগরে পুলিশের সাথে জলদস্যুর বন্দুকযুদ্ধ এক পুলিশ আহত, অস্ত্রসহ জলদস্যু গ্রেফতার

Cox's  gun fight news-
বঙ্গোপসাগরের কক্সবাজার চকরিয়ার বদরখালী পয়েন্টে পুলিশের সাথে জলদস্যু বাহিনীর ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের এক সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি লম্বা বন্দুক, একটি এলজি, ৪৫ রাউন্ড তাজা কার্তুজ, ১৬ রাউন্ড ফুটানো কার্তুজ, ৪টি কার্তুজের বেল্টসহ শহীদুর রহমান (৩২) নামের এক জলদস্যুকে আটক করে। আটককৃত শহীদুর রহমান ওই এলাকার মোঃ নুরুন্নবীর ছেলে বলে জানায় পুলিশ। ২০ মে বিকেলে কক্সবাজারের ডিবি পুলিশের একটি ইউনিট এ অভিযান চালায়।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে সশস্ত্র জলদস্যুরা সাগরে মাছ ধরতে যাওয়া ফিশিং ট্রলারে হানা দিয়ে আসছে। পাশাপাশি মাঝিমাল্লাদের খুন ও তাদের সর্বস্ব লুটের ঘটনা ঘটনাও ঘটনাচ্ছে। প্রতি দিনের ন্যায় ২০ মে বিকেলে কক্সবাজারের চকরিয়ার বদরখালী পয়েন্টে ৭/৮ জনের সংঘবদ্ধ একটি জলদস্যু বাহিনির গোপন বৈঠকের সংবাদ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার বদরখালী কোদালিয়াঘোনার খালের পাড়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা অর্তকিত পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষন করে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে উভয় পক্ষে ৩৫ রাউন্ড গুলিবিনিময় হয়। পরে ৭/৮ জন জলদস্যু অস্ত্রসহ পালিয়ে গেলেও ঘটনাস্থলে আটক হয় জলদস্যু শহীদ। এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন, ও সেকেন্ড অফিসার ইমন কান্তি চৌধুরী জানান, সাগরকে নিরাপদ রাখার জন্য এবং সাগরে মাছ ধরতে যাওয়া মাঝিমাল্লাদের জীবনের নিরাপত্তার সার্থে জলদস্যু বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।