২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

সাগরে ইঞ্জিল বিকল হয়ে ১৩ দিন ভাসতে থাকা ২১ জেলে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরা ট্রলারের ২১ জেলেকে ১৩ দিন পর জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী।

বুধবার (৩১মে) দুপুর ২টার দিকে কক্সবাজার উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। বিকাল সাড়ে ৫ টায় এসব জেলেদের আনা হয় কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে।

যেখানে এক প্রেসব্রিফিং এ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার এইচ এম লুৎফুললাহিল মাজিদ জানিয়েছেন, ভোলা জেলার মনপুরা থেকে গত ১৬ মে এফ ভি জুনায়েদ নামক একটি ফিশিং ট্রলার সাগরে মাছ ধরতে যায় ২১ জেলে। ৩ দিন পর ১৯ মে থেকে ট্রলারটির ইঞ্জিল বিফল হয়ে গেলে  নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে। গত ৩০ মে বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবগত করে। এসময় গভীর সমূদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেনি জেলেরা। খবর পেয়ে নৌবাহিনী, কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও কোস্ট গার্ডের নিয়মিত টহল অপারেশন সুরক্ষায় নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা এর অধিনায়ক লে. কমান্ডার আব্দুল্লাহ্-আল-মামুনের নেতৃত্বে সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বুধবার দুপুরে মাছ ধরার ট্রলার সহ ২১ জন জেলেকে গভীর সমুদ্রে অক্ষত অবস্থায় উদ্ধার করে কোস্ট গার্ড। এসময় জেলেদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। জেলেরা সকলেই ভোলা জেলার মনপুরা থানার বাসিন্দা।

তিনি বলেন, পরবর্তীতে মাছ ধরার ট্রলারটি উদ্ধারের পর ট্রলারটির মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হয় এবং উদ্ধারকৃত জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।