৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

সাইবার হামলায় উত্তর কোরিয়া জড়িত!

বিশ্বের শতাধিক দেশে চলতি সপ্তাহে চালানো সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার হ্যাকারদের গ্রুপ ল্যাজারাস এ হামলার পেছনে কাজ করেছে।

২০১৪ সালে সনি পিকচার্সে সাইবার হামলা চালিয়েছিল ল্যাজারাস গ্রুপ। ওই সময় মুক্তির অপেক্ষায় থাকা সনির বেশ কটি বড় বাজের ছবি ফাঁস করে দেয় তারা। এছাড়া সনি পিকচার্সের অনেকগুলো ইমেইলও ফাঁস করে তারা। গত বছর নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পেছনেও ল্যাজারাস গ্রুপ কাজ করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

গত শুক্রবার ইমেইলের মাধ্যমে ওয়ানাক্রাই রানসামওয়্যারের মাধ্যমে কারণে বিশ্বের প্রায় ১৫০টি সাইবার হামলা চালানো হয়। এর ফলে এসব দেশের প্রায় তিন লাখ কম্পিউটার স্থবির হয়ে পড়ে। এর ফলে শিল্পকারখানা, হাসপাতাল, চেইনশপ ও স্কুলের কার্যক্রম সাময়িক বিঘ্নিত হয়।

সার্চ ইঞ্জিন গুগলের নিরাপত্তা গবেষক নিল মেহতা জানিয়েছেন, অতীতে ল্যাজারাস গ্রুপ যেসব ভাইরাস তৈরি করেছিল সেগুলোর সঙ্গে শুক্রবার ওয়ানাক্রাই নামের যে সফটওয়্যার দিয়ে হামলা চালানো হয়েছে তার কোডে মিল পাওয়া গেছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমেনটেক ও ক্যাসপারেস্কি ল্যাব জানিয়েছে, ওয়ানাক্রাই সফটওয়্যারের সঙ্গে ল্যাজারাসের আগে ব্যবহৃত কিছু কোডের মিল পাওয়া গেছে।

ক্যাসপারেস্কি ল্যাবের গবেষক কার্ট বাউমগার্টনার বলেছেন,‘ওয়ানাক্রাইয়ের উৎস খুঁজে বের করতে এটি হচ্ছে সর্বোত্তম পদ্ধতি।’

তবে নিল মেহতা এবং  সিমেনটেক ও ক্যাসপারেস্কি ল্যাব জানিয়েছে, সাইবার হামলায় উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা প্রমাণে এটাই যথার্থ তথ্য নয়। এ জন্য আরো কিছু প্রমাণ লাগবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।