৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সাইবার হামলা থেকে রক্ষা পেতে আইসিটি বিভাগের নির্দেশনা

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ বিশ্বব্যাপী এখন সাইবার হামলার আতঙ্ক বেড়ে যাওয়ায় চলমান হামলা থেকে নিজেদের রক্ষার জন্য কিছু নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে।

আইসিটি জানায়, র‌্যানসমওয়্যার ভাইরাস ক্রিপ্টের মাধ্যমে বিশ্বব্যাপী সাইবার হামলা চালানো হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিটি বিভাগ এই হামলা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ডাটা ব্যাকআপ সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করাসহ কয়েকটি পরামর্শ দিয়েছে।

এতে ডেটারেগুলার ব্যাকআপ নিতে এবং নিরাপদে অন্য কোথাও রেখে দিতে বলা হয়।

উইন্ডোজ চালিত কম্পিউটারে MS17-010 প্যাচ (patch) দিয়ে হালনাগাদ করতে বলা হযেছে। অজ্ঞাত উৎস থেকে র‌্যানসমওয়্যার টুল ডাউনলোড করা যাবে না এতে নতুন করে সাইবার হামলা হতে পারে।

অযাচিত বা সন্দেহজনক ঠিকানা হতে আগত ই-মেইল এর সোর্স যাচাই না করা পর্যন্ত সেগুলির ভিতরে থাকা লিংকগুলিতে ক্লিক করা উচিত না।

সর্বদা সিস্টেমে একটি সক্রিয় হালনাগাদ অ্যান্টি-সিকিউরিটিতে স্যুচ চালু রাখতে হবে।

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য https://www.cirt.gov.bd/wannacry-ransomeware-how-to-protect-yourself/ লিংকটি ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।