২৪ এপ্রিল, ২০২৬ | ১১ বৈশাখ, ১৪৩৩ | ৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সৎ সাংবাদিকতাকে উৎসাহ প্রদান করেঅপ সাংবাদিকতা বন্ধ করতে হলে প্রেস কাউন্সিলকে শক্তিশালী প্রতিষ্ঠানের রূপ দিতে হবে। এর জন্য অবশ্যই একটি আইনদরকার রয়েছে। আশার কথা হচ্ছে এই আইন তৈরীর কাজটি এগিয়ে যাচ্ছে।

শনিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

কক্সবাজার প্রেসক্লাব কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়প্রধান অতিথি বিচারপতি মো. নিজামুল হক নাসিম আরো বলেন, সৎ সাংবাদিকতাকে উৎসাহ প্রদান করলে সাংবাদিকতা মানবৃদ্ধি পাবে। এতে অপ সাংবাদিক, চাঁদাবাজী মতো ঘটনা বন্ধ করতে সহায়ক হবে। প্রেস কাউন্সিলের প্রধানত কাজ সাংবাদিকদেরমান উন্নয়নে সহায়ক পরিবেশ তৈরী করা।

এর জন্য সাংবাদিকদের ডাটাবেজ তৈরীর কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের ডাটাবেজ তৈরী হওয়ামানেই পেশার আনুষ্ঠানিক পরিচিতি প্রদান করা। এই কাজটি বর্তমানে চলমান রয়েছে। এটা শেষ করতে সকলের সহযোগিতাচেয়েছেন তিনি।

২০০৫ সাল থেকে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন সংশোধনের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ্য করে চেয়ারম্যান বলেন, এইআইন অবশ্যই সাংবাদিক বান্ধব। সকলের সাথে আলোচনা করেই এই আইনটি করার কাজ এগিয়ে চলছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ্ আলম বলেন, সাংবাদিকতার জন্য কক্সবাজারঅত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। ঢাকার বাইরে এটা নানাভাবে আলোচিত একটি শহর। ফলে ঢাকার মতো এখানে ক্ষেত্রেও প্রসারিত হচ্ছে।

তিনি ডাটাবেজ তৈরীর কাজটি ঐতিহাসিক মন্তব্য করে বলেন, এই ডাটাবেজ তৈরী হলেই সাংবাদিকতা পেশাগত মান অনেকউচ্চতায় পৌঁছে যাবে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কক্সবাজারপ্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী, বিএফইউজের সাবেক সদস্য এডভোকেট আয়াছুর রহমান,বিএফইউজের সদস্য আবদুল কুদ্দুস রানা প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।