২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবী

Cox-Online-Press-Club_1

প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে সংবাদকর্মীরা বলেন, বাদী পক্ষের দেয়া লিগ্যাল নোটিশের শর্ত বাদী নিজেই ভঙ্গ করেছেন। বিশেষ মহলের ইন্দনে মামলাটি করা হয়েছে, তা স্পষ্ট প্রমাণিত। সভায় আগামী তিন দিনের মধ্যে মামলার প্রত্যাহার দাবী জানানো হয়। এছাড়া প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তি ও অনলাইন পোর্টালগুলোর জাতীয় সম্মেলন বিষয়ে আলোচনা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দে’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান এবং আরটিএনএন’র জেলা প্রতিনিধি আনছার হোসেন, কক্সবাজার টাইমস ডট নেট’র নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, বাংলামেইলের জেলা প্রতিনিধি আবদুর রহমান, দ্যা রিপোর্ট’র জেলা প্রতিনিধি আবদুল্লাহ নয়ন, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন)’র সহ-বার্তা সম্পাদক ও বিজয় টিভি’র কক্সবাজার প্রতিনিধি ইমাম খাইর, উখিয়া নিউজ ডট কম সম্পাদক ওবায়দুল হক আবু চৌধুরী, সিএসবি টোয়েন্টিফোর ডট কম’র সম্পাদক পলাশ বড়ুয়া, কক্সবাজার আলো’র বার্তা সম্পাদক ছৈয়দ আলম, কক্সবাজার টাইমস ডট নেট’র চীফ রিপোর্টার শাহেদ ইমরান মিজান, কোস্টাল নিউজ ডট কম’র নুরুল আমিন হেলালী, নতুন কন্ঠ ডট কম’র জেলা প্রতিনিধি শাহাদত হোছাইন, নিউজ এক্সপ্রেস বিডি ডট কম’র জেলা প্রতিনিধি আতিকুর রহমান মানিক, কক্সবাজার টাইমস এর স্টাফ রিপোর্টার কামরুল হাসান মিনার প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।