৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

‘সাংবাদিকদের কারণে আইনশৃঙ্খলা বাহিনী অনেক তথ্য পায়’

স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করেন। তাদের কারণেই আইনশৃঙ্খলা বাহিনী অনেক বিষয়ের তথ্য পায়।

শনিবার রাতে ঢাকার পুলিশ কনভেনশন হলে নবনির্বাচিত ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের  অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, ক্র্যাব সভাপতি সালেহ আকন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে। এখন প্রেস ফ্রিডম রয়েছে। আমরা কোনো সেন্সরশিপ করছি না। এ জন্য সাংবাদিকরা স্বাধীনভাবে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করতে পারছেন। পাশাপাশি তারা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসাও করতে পারছেন। তবে যদি কেউ অপসাংবাদিকতা করেন, সেক্ষেত্রে আমাদের আইন রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, যারাই অপরাধ করুক না কেন আমরা তাদের আইনের আওতায় নিয়ে এসেছি। তারা যতই প্রভাবশালী হোক না কেন আমরা সেটা করেছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।