৫ মে, ২০২৬ | ২২ বৈশাখ, ১৪৩৩ | ১৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

সাংবাদিকদের অধিকার আদায়ে সাইফুল ইসলাম এর ভূমিকা ছিল সবচেয়ে বেশি

DSC_0022
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদারের মৃত্যুতে দেশ একজন মেধাবী সাংবাদিককে হারিয়েছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে) এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা বলেন, সাইফুল ইসলাম তালুকদার তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান ছিলেন। নিজের দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত সমস্যা সমাধান ও অধিকার আদায়ে তাঁর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রগতিশীল ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় পেশাজীবীদের আন্দোলনে এক উজ্জ্বল নাম সাইফুল ইসলাম তালুকদার। তাঁর মৃত্যুতে দেশের অপূরনীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা।
স্মরণ সভায় সভাপতিত্ব করেছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু তাহের। সাংগঠনিক সম্পাদক দীপক শর্মা দীপুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কার্যনির্বাহী সদস্য তোফায়েল আহমদ, আবদুল কুদ্দুস রানা, বিশ্বজিত সেন, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সরওয়ার আজম মানিক, ফরহাদ ইকবাল প্রমুখ। শুরুতে সাইফুল ইসলাম তালুকদারের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।