মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সাংবাদিক শরীফ আজাদের উপর হামলাকারীরা এখনও অধরা

শেয়ার করুন

রফিক মাহমুদ :

কক্সবাজারের উখিয়ায় চিহ্নিত ইয়াবাকারবারীদের হামলায় সাংবাদিক শরীফ আজাদ রক্তাক্ত হওয়ার ৬ দিন পেরিয়ে গেলেও আটক হয়নি কেউ। যার ফলে হামলাকারীরা একের পর এক তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন শরীফ আজাদ।

এনিয়ে ঘটনার পরের দিনই (১৬ মে) ঘটনার মাথে জড়িত ৪ জনকে আসামী করে দায়ের করা এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করেন উখিয়া থানা পুলিশ।

উল্লেখ্য, গত ১৫ মে (শুক্রবার) বিকেল সাড়ে ৪ টার দিকে সাংবাদিক শরীফ আজাদকে পরিকল্পিত ভাবে উখিয়া রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহ আলম, মৃত ছমি উদ্দিনের ছেলে তোফাইল আহমদ, তোফাইল আহমদের ছেলে সাইফুল ইসলাম ও আলাউদ্দিন এই হামলা করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য, দৈনিক কক্সবাজার বার্তার উখিয়া প্রতিনিধি ও অনলাইন নিউজ ডিবিডিনিউজ২৪.কম এর নির্বাহী সম্পাদক শরীফ আজাদ ইয়াবা কারবারীদের বিরুদ্ধে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জের ধরে চিহ্নিত ইয়াবাকারবারীরা এ হামলা চালিয়েছে।

হামলাকারীদের বিরুদ্ধে ইয়াবাসহ নানা অপরাধে জড়িত থাকায় একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। তৎমধ্যে কিছুদিন পূর্বেও হামলাকারী শাহ আলম মাদক মামলায় ৬ মাস জেল কেটে জামিনে বেরিয়ে এসে বলে জানা গেছে। জামিনে বেরিয়ে আসার পর থেকে আরও ব্যাপরোয়া হয়ে উঠে।

উল্লেখ্য, রত্নাপালং তেলিপাড়ার ইয়াবা সিন্ডিকেট ও বছর খানেক আগে ইয়াবার একটি বড় চালানসহ আইনশৃংখলা বাহিনীর হাতে আটকের খবর প্রচার করেন সাংবাদিক শরীফ আজাদ। ইয়াবাকারবারী শাহ আলম ৬ মাস কারাভোগ করে জামিনে মুক্ত হওয়ার পর বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

তারই ধারাবাহিকতায় গত ১৫ মে বিকালে শরীফ আজাদকে আসরের নামাজ আদায় করতে যাওয়ার পথে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত এই হামলা করা হয় বলে অভিযোগে প্রকাশ করা হয়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শরীফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে উখিয়া থানার ওসি মরজিনা আক্তার বলেন, মামলায় জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবেনা।

শেয়ার করুন