২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি চায় কক্সবাজার অনলাইন প্রেসক্লাব


প্রেস বিজ্ঞপ্তি
১৮ মে ২০২১

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে শারিরিক ভাবে হেনস্থা ও ৬ ঘন্টা আটকে রাখা, পরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেছে কক্সবাজার অনলাইন প্রেসক্লাব। এক বিবৃতিতে এই সংগঠনটি সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

কক্সবাজার অনলাইন প্রেসক্লাব এর সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী ও সাধারণ সম্পাদক সারওয়ার সাঈদ বিবৃতিতে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরে মূলতঃ মুক্ত গণমাধ্যমের গলা চেপে ধরেছে।

বিবৃতিতে সাংবাদিক নেতাদ্বয় বলেন, সাংবাদিক রোজিনার মত একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ধরণের আচরণ মুক্ত সাংবাদিকতা ও সংবাদ-মাধ্যমের স্বাধীনতার জন্য বড় বাধা। যা দেশের গণতন্ত্রকে চরম ভাবে ব্যাহত করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং তাঁর উপর নির্যতনের ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি জানান কক্সবাজার অনলাইন প্রেসক্লাব এর নেতৃদ্বয়।

সংবাদ প্রেরক
সারওয়ার সাঈদ
সাধারণ সম্পাদক
কক্সবাজার অনলাইন প্রেসক্লাব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।