১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রিপোর্টার্স ইউনিটির নিন্দা

সাংবাদিক রাসেলকে হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য, যমুনা টিভির সাবেক প্রতিনিধি সাংবাদিক নুরুল করিম রাসেলকে হত্যা ও গুমের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর এক বিবৃতিতে জানান, শুক্রবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে (০১৮৬৬২৭৬৮৫২) একটি নাম্বার থেকে অজ্ঞাত এক ব্যক্তি দুই দফা কল করে সাংবাদিক নুরুল করিম রাসেলকে হুমকি দেন। ১মিনিট ৩৫ সেকেন্ড ও ৩৭ সেকেন্ডের কলরেকর্ডে শুনা যায়, ফারুক নামের এক ব্যক্তির বিরুদ্ধে লেখালেখি বন্ধ করতে বলা হয়। লেখালেখি বন্ধ করা না হলে ফারুক সাংবাদিক রাসেলকে গুমকরে ফেলবে বলে হুমকি দেয়। এসময় অকথ্য ভাষায় গালমন্দ করা হয়।
এই ঘটনায় রোবরার সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করা করা হয়েছে। যার জিডি নং- ২৬৫/২৩।
রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হুমকি দাতাকে দ্রুত সনাক্ত করে ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনার জোর দাবী জানান। পাশাপাশি সাংবাদিক রাসেলের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।