মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সাংবাদিক মোনায়েম খানের অবস্থা সংকটাপন্ন, প্রয়োজন ‘এবি পজিটিভ’ প্লাজমা

শেয়ার করুন

ইমাম খাইর, কক্সবাজার
করোনা আক্রান্ত কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আব্দুল মোনায়েম খানের অবস্থা সংকটাপন্ন। গতরাতে তাকে বাড়ি থেকে উখিয়া আইসোলেশন সেন্টারে নেয়া হয়েছে। এই মুহুর্তে তার জন্য ‘এবি পজিটিভ প্লাজমা’ খুবই দরকার।

চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন সঙ্গে থাকা ছোট ভাই (শ্যালক) জয়নাল আবেদিন।

তিনি মুঠোফোনে (০১৮১৯৬৩৩৮৯১) জানান, মোনায়েম ভাইয়ের অবস্থা গত দুইদিনের চেয়ে খারাপের দিকে। শ্বাসকষ্ট বেড়ে গেছে। অক্সিজেন পাচ্ছে না। তাকে আইসিউতে নেয়া খুবই প্রয়োজন। অনেক জায়গায় খোঁজ নিয়েও আইসিইউ খালি পাওয়া যাচ্ছে না। তাকে ভেন্টিলেশনে রাখার নেহাত প্রয়োজন।

জয়নাল জানান, স্ত্রী, সন্তানসহ পরিবারের সবাই করোনা আক্রান্ত। কাউকে কেউ দেখার সুযোগ নেই।

প্রসঙ্গত, গত রবিবার (৩১ মে) আব্দুল মোনায়েম খানের করোনা শনাক্ত হয়েছে। তিনি জাতীয় ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি ও শহরের তারাবনিয়ারছরা এলাকার বাসিন্দা।

গত ২৩ মে থেকে তার জ্বর অনুভব হয়। ৪-৫ দিনেও নিয়ন্ত্রণে না আসায় তিনি ২৬ মে করোনার স্যাম্পল জমা দেন। ৩১ মে প্রকাশিত রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।

দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর রহমত ও সবার কাছে দোয়া চেয়েছেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আব্দুল মোনায়েম খান।

শেয়ার করুন