২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩ | ৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ

সাংবাদিক বদিউল আলম ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার প্রদান


প্রেস বিজ্ঞপ্তি;

সাংবাদিক বদিউল আলম ক্যারাম প্রতিযোগিতা ২০২২ এর চ্যাম্পিয়ন ও রানার্স আপের মধ্যে পুরস্কার প্রদান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বদিউল আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউনিয়ন হাসপাতালের চেয়ারম্যান আরিফ-উল-মওলা,
প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আয়াছুর রহমান, সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন চ্যাম্পিয়ন জুটি মোরশেদুর রহমান,খোকন ও ওমর ফারুক হিরু। রানার্স আপ জুটি মিজানুর রহমান ও সাইদুর রহমান।

প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করার জন্য খেলা পরিচালনাকারি মোহাম্মদ আরিফকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

কক্সবাজার প্রেস ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় শুরু হয় গত ১৯ মার্চ। ইউনিয়ন হাসপাতালের পৃষ্ঠপোষকতায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায়
প্রতিযোগিতায় ১২টি জুটি অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।