২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সাংবাদিক জালালের পুত্র তন্ময় উদ্ধার

Cox Nikhoj-Tonmoy pic
বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি সায়েদ জালাল উদ্দিনের নিখোঁজ পুত্র সায়েদ তাইছির আবরার তন্ময়কে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চট্টগ্রাম জেলার লোহাগাড়া চুনতি এলাকার তন্ময়ের নানার বাড়ি থেকে লোহাগাড়া থানা পুলিশের সহযোগীতায় তাকে উদ্ধার করা হয়।
তন্ময় কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ও ক্লাস ক্যাপ্টেন। সে গত ৩০ মার্চ সকালে নিখোঁজ হয়। এ ব্যাপারে গত ৯ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় ডায়েরী (ডায়েরী নং ৫৪৮) করেন সাংবাদিক জালাল। এ দিকে নিখোঁজ ডায়েরী হাতে পাওয়ার পর থেকেই তন্ময় উদ্ধারে অভিযান শুরু করে। শুক্রবার পুলিশ নিশ্চিত হয় তন্ময় তার নানার বাড়ি চুনতিতে রয়েছে। অবশেষে সেখান থেকে তন্ময়কে উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযান পরিচালনাকারী সদর থানার এসআই জামাল হোসেন জানান, সাংবাদিক জালাল সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এছাড়া সরকারের উর্ধতন মহলেও অভিযোগ করেন। নিখোঁজ তন্ময়ের অবস্থান নিশ্চিত হয়ে নানার বাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়। সাথে তার মাকেও থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মূল রহস্য বেরিয়ে আসবে।
এ বিষয়ে সায়েদ জালাল বলেন, ‘তন্ময়কে ৩০ মার্চ থেকে না পাওয়ায় নানার বাড়ীসহ অনেক জায়গায় খোঁজাখুজি করি। নানার বাড়ীর কাছের-দূরের অনেক আতœীয়কে বিষয়টি জানিয়েছি। এমনকি তারাও আমার সাথে তন্ময়কে বিভিন্ন জায়গায় খোঁজ করেছে। শেষ পর্যন্ত না পেয়ে ৯ এপ্রিল থানায় ডায়েরী করি।’ তিনি বলেন, ‘তন্ময় উদ্ধারে প্রশাসন তৎপর হওয়ার খবরে ছেড়ে দেওয়া হয়েছে। যারা আমার ছেলেকে লুকিয়ে রেখে পুরো পরিবারে যন্ত্রণা তৈরী করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবী করছি।’
এ দিকে প্রশাসনিক তৎপরতায় নিখোঁজের ১৮ দিন পরে ছেলেকে ফিরে পেয়ে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার ওসিসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জানান সাংবাদিক জালাল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।