মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

সাংবাদিক ওমর আলীর মুক্তি দাবি সাংবাদিক ইউনিয়ন (জে ইউ সি) নেতৃবৃন্দের

শেয়ার করুন

Chakaria Pic (Omar Ali)  12-03-15
চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ এম ওমর আলীর অবিলম্বে মুক্তি দাবি করেছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জে ইউ সি)। এক যুক্ত বিবৃতিতে ইউনিয়নের সভাপতি বদিউল আলম, সহ সভাপতি আতাহার ইকবাল সাধারণ সম্পাদক জি এ এম আশেক উল্লাহ, যুগ্ন সম্পাদক আহমদ গিয়াস কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন বাহারী নির্বাহী সদস্য ইকরাম চৌধুরী টিপু ও  আনসার হোসেন বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক ওমর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চকরিয়া এলাকার সিনিয়র সাংবাদিক এবং সকলের পরিচিত মুখ। তাকে গ্রেপ্তার করে নাশকতা মামলায় অভিযুক্ত করা চরম অমানবিক ও দুঃখজনক। তার গ্রেপ্তার বিষয়ে পুলিশের ভুমিকা নিয়ে ইতিমধ্যে চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র প্রশ্ন ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।

শেয়ার করুন