মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

শনিবার সকাল ১১টায় জানাযা

সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি :
বিজয় টিভি, আলোকিত বাংলাদেশ ও ডেইলি অবজারের জেলা প্রতিনিধি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা এবং উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম এম আবদুল হাই এর সহধর্মিণী মোর্শিদা আকতার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি—রাজেউন)।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে অসুস্থতাজনিত কারণে উখিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আগামীকাল সকাল উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম মরিচ্যা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযা অনুষ্ঠিত হবে।

মরহুম মোর্শিদা আকতার তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র শোক
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সদস্য এ এইচ সেলিম উল্লাহর মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি নূরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এস এম জাফরসহ নেতৃবৃন্দ ও সর্বস্তরের সদস্যবৃন্দ।
এক শোক বিবৃতি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমাবেদনা জানান।

শেয়ার করুন