২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

সাংবাদিক আহমদ গিয়াসের সাথে ‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ ঈদ পরবর্তী কক্সবাজারের আপোষহীন, পরিবেশবাদী ও গবেষণাধর্মী সাংবাদিক আহমদ গিয়াস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে উখিয়া অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

৩ আগস্ট (সোমবার) দুপুরে কক্সবাজারের দরিয়া নগরস্থ তাঁর প্রশান্তির নীড়ে (কুঁড়ে ঘরে) মিলিত হয় একঝাঁক অনলাইন গণমাধ্যমকর্মী।
প্রকৃতি প্রেমী এই সাংবাদিকের সাথে ৩ ঘন্টার অধিক সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় তিনি বলেন, দীর্ঘ ৬ বছর যাবৎ পরিবার-পরিজন নিয়ে দরিয়া নগরের এই জীর্ণ কুটিরে বসবাস করার পর প্রকৃতির উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে জানার সৌভাগ্য হয়েছে তাঁর।

‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’ এর শুভ কামনা করে তিনি বলেন, দেশের সর্বক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার জন্য গণমাধ্যমকর্মীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কেননা, দেশে অনিয়ম-দূর্নীতি-নির্যাতন-নিপীড়ন বেড়ে গেলে সাধারণ মানুষের একমাত্র আস্থার ঠিকানা হয় গণমাধ্যম। তাই সকল সাংবাদিকদের নিরপেক্ষ এবং ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কনক বড়–য়া, সদস্য শরীফ আজাদ ও সবুজ বড়–য়া।
দীর্ঘ আলোচনা শেষে নানা সীমাবদ্ধতার মাঝেও মধ্যহ্নভোজের আয়োজন করেন বিশাল মনের অধিকারী এই সাংবাদিক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।