২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১ ফাল্গুন, ১৪৩২ | ৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত 

‘সহিংসতা নয়, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা করুন’

বার্তা পরিবেশক:
দ্বিতীয় বারের মতো রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের  ৭ নং ওয়ার্ডে বিপুল  ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হয়ে বিশাল জনতার বহর নিয়ে শোডাউন করেছেন মোস্তাক আহমদ মেম্বার। গতকাল শনিবার বিকালে এলাকার লোকজন নিয়ে পুরো ওয়ার্ড চক্কর দেন তিনি  এসময় গোয়ালিয়াপালংবাসীর  হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।
এসময় তিনি বলেন, আমি ৭৭৯ জনের মেম্বার নয়, পুরো ওয়ার্ডের  ১৩৮৬ ভোটারের মেম্বার। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনকে হেয় করে কথা বলবেন না। তারাও আমার ভাই, বন্ধু, চাচা জেঠা। তারা এবার ভোট দেয়নি,  ইনশাল্লাহ  আগামীবার দিবে। আমি সহিংসতা চাই না,  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা করুন’।
আবেগাপ্লুত হয়ে মোস্তার মেম্বার বলেন, শুধুমাত্র এলাকার উন্নয়নের স্বার্থে এবারও সকলের সমর্থনে নির্বাচন করেছি। আপনারা আমাকে মূল্যায়ন করেছেন। গোয়ালিয়াবাসীর এই ঋণ জীবনেও ভূলব না। সুখে, দু:খে আমি সকলের পাশে থাকতে চাই।
বিজয় মিছিলে বক্তব্য রাখেন, মাওলানা ইসমাইল বাবু, জাহাঙ্গীর আলম, নুরুল হক, সোনা আলম, আব্দুল হাকিম, মেহের আলী, আব্দুল করিম মুসু, মমিনুল হক, বেলাল উদ্দিন, জাফর আলম প্রমুখ।
প্রসঙ্গতঃ বৃহস্পতিবার দ্বিতীয় দফা অনুষ্টিত নির্বাচনে মোস্তাক আহমদ মোরগ প্রতীক নিয়ে  ৭৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেম্বার নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী বেলাল উদ্দিন ৩৭৮ ভোট পান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।