৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন মাশরাফি-সাকিবরা

1479999451
গত অর্থবছরে খেলোয়াড় শ্রেণীতে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন বাংলাদেশের তিনি ক্রিকেটার। তারা হলেন- জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে তাদের হাতে ট্যাক্স কার্ড তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহ করতে ব্যবসায়ী ও পেশাজীবীসহ মোট ১৪টি ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেয়া হয়।
মাশরাফি বিন মর্তুজা বলেন, সবাই ঠিক মতো কর দেবেন সেটা আশা করছি। আমরা (খেলোয়াড়রা) আয়কর দিয়ে আসছি এবং দেয়ার চেষ্টা করছি।
এবার অভিনেতা-অভিনেত্রীর শ্রেণীতে ট্যাক্স কার্ড পেয়েছেন সুবর্ণা মুস্তফা, পীযুশ ব্যানার্জী ও আফজাল হোসেন।
আইনজীবি শ্রেণীতে ট্যাক্স কার্ড পেয়েছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস, ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার রুকন উদ্দিন মাহমুদ। চিকিৎসক শ্রেণীতে ডা. প্রাণ গোপাল দত্ত। প্রকৌশলী শ্রেণীতে মো. আবদুল ওয়াদুদ। বেতনভোগী শ্রেণীতে খাজা তাজমহল।
সাংবাদিক শ্রেণীতে মাহফুজ আনাম ও মতিউর রহমান ট্যাক্স কার্ড পেয়েছেন।
২০১৫-১৬ অর্থবছরে সর্বোচ্চ করদাতা হিসেবে ব্যবসায়ী শ্রেণীতে ট্যাক্স কার্ড পাওয়াদের মধ্যে রয়েছেন হাজী মো. কাউছ মিয়া এবং গোলাম দস্তগীর গাজী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।