২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সরকারি সফরে ভারত যাচ্ছেন সাংবাদিক পলাশ বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক:

পনের দিনের সরকারি সফরে ভারত যাচ্ছেন সাংবাদিক পলাশ বড়ুয়া। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ভারতের বুদ্ধগয়া, সারনাথ, কুশিনগর, শ্রাবস্তী ও নালান্দাসহ গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন ২৬ জন অংশগ্রহণকারী দলটি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং- ১৬.০০.০০০০.০০৪.২৫.০০২.১৯.১৬০ তারিখ-২৫ সেপ্টেম্বও ২০২২ মূলে সহকারী সচিব এস.এম ফরিদ আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশ এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে পলাশ বড়ুয়া বলেন, সরকারি ভাবে প্রথমবারের মতো তীর্থযাত্রা এটি। এতে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, এটা বাঙালি বৌদ্ধদের জন্য গৌরবের এবং মাইলফলক হয়ে থাকবে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধর্ম প্রতিমন্ত্রিসহ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভ‚ষণ বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই সফর অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাওয়া বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।

উল্লেখ্য, পলাশ বড়ুয়া দৈনিক আমাদের সময় এর উখিয়া প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সিএসবি টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক। এর আগে চট্টগ্রাম প্রতিদিন, দৈনিক হিমছড়িসহ একাধিক দৈনিকে কাজ করেছেন।

এছাড়াও তিনি রুমখাঁপালং হাতিরঘোনার সাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব, উখিয়া শাখার সহ-সভাপতি এবং উখিয়া অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।