১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

সরকারি জমিতে বাড়ি নির্মাণের দায়ে রোহিঙ্গার এক মাসের কারাদণ্ড

কক্সবাজার শহরের পাহাড়তলীতে পাহাড় কেটে সরকারি খাস জমিতে বাড়ি নির্মাণ করার অভিযোগে সিরাজ দৌল্লাহ নামের রোহিঙ্গা নাগরিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৩১ মে) কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) নু-এমং মারমা মং এই সাজা প্রদান করেন।

একই সঙ্গে রোহিঙ্গাকে জমি বিক্রি, বাড়ি নির্মাণে সহায়তাসহ সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

দণ্ডিত সিরাজ দৌল্লাহ মিয়ানমারের মংডুর বাসিন্দা। শহরের পাহাড়তলী ইসলামপুর শাহনুর পাড়ায় পাহাড় কেটে সরকারি খাস জমিতে বাড়ি নির্মাণ করে আসছিল রোহিঙ্গা সিরাজ। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হলে প্রশাসনের টনক নড়ে। ঘটনাস্থলে গেলে সত্যতা মেলে। অবশেষে অভিযান চালায় সদর এসিল্যান্ড।

রোহিঙ্গা সিরাজকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তার বাড়ি মায়ানমার মংডুতে। ১০/১৫ বছর আগে বাংলাদেশে এসেছে।। নুর মোহাম্মদ প্রকাশ লম্বা নুর মোহাম্মদ নামের আরেক রোহিঙ্গাকে ব্যবহার করে খাস জমিতে বাড়ি নির্মাণ করে আসছিল।

তবে, এই বাড়ি তার নয় বরং নিজেকে পাহারাদার দাবি করেছে সিরাজ দৌল্লাহ।

পাহাড় কেটে সরকারি জমিতে বসতবাড়ি নির্মাণসহ যে কোন অপরাধীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) নু-এমং মারমা মং।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।