মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

‘সরকারি চাকুরেদের সম্বোধনে কোনো আইন নেই’

শেয়ার করুন

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে উন্নয়নকর্মী সালেহীন চৌধুরী জানতে চেয়েছিলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারিকে কী বলে ডাকবেন- এ সংক্রান্ত আইন বা বিধি কি? জবাবে বলা হয়েছে, ‘সম্বোধন সংক্রান্ত কোনো আইন বা বিধি জেলা প্রশাসকের দফতরে নেই।’

তথ্য অধিকার আইন অনুযায়ী প্রশ্ন করলে গতকাল দুপুরে জেলা প্রশাসকের দফতর থেকে সালেহীন চৌধুরীকে লিখিতভাবে এ কথা জানানো হয়েছে। সরকারি চাকুরেদের কী বলে ডাকা হবে- এ প্রশ্নেরও কোনো জবাব দেওয়া হয়নি। জানা গেছে, গত ২০ মে ‘সরকারি কর্মকর্তা-কর্মচারিদের সম্বোধনে কোনো আইন বা বিধি আছে কী না, যদি না থাকে তবে সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরতদের নাগরিকরা কী বলে ডাকবেন’- সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে জানতে চান শহরের ওয়াপদা রোডের বাসিন্দা সালেহীন। জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারি কমিশনার স্বাক্ষরিত পত্রে তাকে জানানো হয়, ‘তার চাওয়া তথ্য এ কার্যালয়ে না থাকায় তথ্য অধিকার আইন, ২০০৯ এর ৯(৩) ধারা মোতাবেক তথ্য প্রদান করা সম্ভব হচ্ছে না।’ এর আগে আবেদনকারী বাংলাদেশ প্রতিদিনকে বলেছিলেন, শুধুমাত্র কর্মকর্তা-কর্মচারিদের ‘স্যার’ সম্বোধন না করার কারণে এই দেশের নাগরিকরা প্রতিনিয়ত সরকারি দফতরগুলোতে দুর্ব্যবহারের শিকার হন।

তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমি তথ্য অধিকার আইনে জানতে চেয়েছি- সম্বোধনের ক্ষেত্রে কোনো আইন বা বিধি আছে কী না।
– বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন