২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়ার দাবিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

এম.এ আজিজ রাসেলঃ সারাদেশের ন্যায় সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়ার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও প্রতিবাদ সভা পালন করেছে কক্সবাজার পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। সোমবার সকাল ৯টা শুরু হওয়া পুর্ণদিবস কর্মবিরতি বিকাল ৫টায় গিয়ে শেষ হয়। কর্মবিরতির এক পর্যায়ে দুপুর বারটার দিকে প্রতিবাদ সভা করে তারা।
কক্সবাজার পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সহ-সভাপতি শামীম আক্তারের সঞ্চালনা ও সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মবিরতি ও প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মাবুদ রাজন, সহ- সভাপতি মোরশেদুল আজাদ আবু, পৌরসভার সচিব রাসেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, প্রমথ পাল, শাওন চক্রবর্তী, সজল কান্তি পাল, আবু ছৈয়দ, সিরাজুল ইসলাম, লিয়াকত আলী প্রমুখ।
বক্তারা স্থানীয় সরকার বিভাগের অন্যান্য প্রতিষ্ঠানের মতো পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাও সরকারি কোষাগার থেকে দেওয়ার জোরালো দাবি জানান তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।