১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সরকারি এডওয়ার্ড কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আর কে আকাশ,(পাবনা প্রতিনিধি): সরকারি এডওয়ার্ড কলেজে ডিবেট ক্লাবের উদ্যোগে উচ্চ মাধ্যমিক শ্রেণির বিভাগ ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সরকারি এডওয়ার্ড কলেজ ডিবেট ক্লাবের উদ্যোগে কলেজের সমাজবিজ্ঞান বিভাগে ‘চালকের অসতর্কতাই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শহীদ মো. ইব্রাহীম।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক ডা. এ.কে.এম. শওকত আলী খান। বিতর্ক প্রতিযোগিতায় মানবিক বিভাগ বিজয়ী হয়। এসময় প্রফেসর ড. মো. শাহজাহান, মো. আবুল কালাম আজাদ, মো. আহসান হাবীব, সহযোগী অধ্যাপক জালাল উদ্দীন, সহকারী অধ্যাপক ফেরদৌসী আক্তার, প্রভাষক রাজু আহমেদ, সোহাগ হোসেন, সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে প্রতিযোগিতাটি উপভোগ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।