২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

টেকনাফে মাদক বিরোধী প্রচারণায় ওসি প্রদীপ

সময় থাকতে স্বাভাবিক জীবনে ফিরে আসুন অন্যথায় মাদক অপরাধীদের কপালে কি আছে সৃষ্টিকর্তাই জানেন!

হুমায়ূন রশিদ,টেকনাফঃ টেকনাফ মডেল থানা পুলিশ ভাসমান রোহিঙ্গাতে পৃথকভাবে মাদক বিরোধী প্রচারণা চালিয়েছে। এতে রোহিঙ্গাসহ সর্বস্তরের জনসাধারণকে মাদক চোরাচালান, বহন ও সেবন থেকে দূরে থাকার জন্য আহবান জানানো হয়।
৮মে বিকাল ৪টা হতে উপজেলার হ্নীলা জাদিমোরা, নয়াপাড়া, মোছনী ও লেদা ভাসমান রোহিঙ্গা বস্তিতে মাদক বিরোধী পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভা সমুহে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন কমিনিউটি পুলিশিং ফোরামের সভাপতি নজরুল ইসলাম খোকন, সহসভাপতি মৌঃ শাকের আহামদ, নুর মোহাম্মদ ও হ্নীলা ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন প্রমুখ।
এতে প্রধান অতিথি প্রদীপ কুমার দাশ সরকারের জঙ্গিবাদ, মাদক, দূর্নীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতির কথা স্মরণ করে বলেন, এখনো সময় থাকতে আপনারা মাদক ও অবৈধ অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আপনারা চাইলে সরকারের নিকট আতœসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। সরকার ও আইন-শৃংখলা বাহিনী আপনাদের সহায়তা করবে। অন্যথায় মাদক বিরোধী অভিযানে কারো মায়ের বুক খালি হোক তা আমরা কেউ চাইনা। আপনারা এই আহবানে সাড়া না দিলে আইন-শৃংখলা বাহিনী দেশের স্বার্থে আরো কঠোর এবং নৃশংস ভূমিকা পালন করবে। তখন কোন শক্তিই এসব দেশদ্রোহীদের রক্ষা করতে পারবেনা। একমাত্র সৃষ্টিকর্তাই জানেন তাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে। আমি আশাকরি আজ থেকে আপনারা আমার এই আহবানে সাড়া দিয়ে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।