মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী আগামী ৮ মে

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি :

রবিঠাকুর বাঙালির মানসপটে সদাই বিরাজমান। বাঙালির জীবনের যত ভাবনা, বৈচিত্র্য আছে, তার পুরোটাই লেখনী, সুর আর কাব্যে তুলে ধরেছেন কবিগুরু। তার সাহিত্যকর্ম, সঙ্গীত, জীবনদর্শন, মানবতা, ভাবনা-সবকিছুই সত্যিকারের বাঙালি হতে অনুপ্রেরণা দেয়।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ০৮ মে,সন্ধ্যা ০৬.০০ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত হবে রবীন্দ্র জন্মজয়ন্তী।

রবীন্দ্র জন্মজয়ন্তী পালন উপলক্ষে কক্সবাজার পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক মোঃ নজিবুল ইসলাম,সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম,শ্রুতি আবৃত্তি অঙ্গন সভাপতি এড.প্রতিভা দাশ,সৈকত খেলাঘর আসর সভাপতি নুপুর বড়ুয়া, নাট্য সংগঠক কবি তাপস বড়ুয়া, সৈকত খেলাঘর সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস,সত্যেন সেন শিল্পীগোষ্টী সাধারণ সম্পাদক মনির মোবারক, সাংস্কৃতিক সংগঠক অন্তিক চক্রবর্তী, বিজয়মুখের সমন্বয়ক অজয় দে প্রমুখ।

শেয়ার করুন