মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

সম্পাদক পরিষদের বিরুদ্ধে রিপোর্টাস ইউনিটির কষ্টার্জিত জয়

শেয়ার করুন

DSC00066

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি কক্সবাজার জেলা শাখা আয়োজিত প্রিমিয়ার সিমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে টপ ফেভারিট কক্সবাজার রিপোর্টাস ইউনিটি। ২১ মার্চ বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে রিপোটার্স ইউনিটি ২১ রানে কক্সবাজার সম্পাদক পরিষদকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে। টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে রিপোর্টাস ইউনিটি নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাশেদ রিপন সর্বোচ্চ ৩৭ রান সংগ্রহ করেন। তাঁর এই ইনিংসে দু’টি ছয় ও তিনটি চারের মার ছিল। সম্পাদক পরিষদের সাফা ২টি ও আনোয়ার ১টি উইকেট দখল করেন। জবাবে সম্পাদক পরিষদের দু’ওপেনার শুরুটা চমৎকার করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৬ রানে ইনিংস থমকে যায়।  এদিকে ম্যাচ জয়ের পর এক প্রতিক্রিয়ায় রিপোটার্স ইউনিটির অধিনায়ক শফি উল্লাহ শফি জানান-প্রথম ম্যাচ টেনশনে ছিলাম, ব্যাটসম্যান ও বোলাররা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করায় কঠিন ম্যাচ জিতে গেছি। বিজিত দলের অধিনায়ক আয়ুবুল ইসলাম বলেন-ম্যাচে সিঙ্গেল বের করতে না পারা ও খারাপ ফিল্ডিংয়ের কারণে নিশ্চিত জয়টি হাতছাড়া হয়ে গেছে। তবে পরের ম্যাচে জিতে ইনশাল্লাহ সেমিতে উঠবে সম্পাদক পরিষদ।  ম্যাচ শেষে ম্যাচ সেরা বিজয়ী দলের রাশেদ রিপনের হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট তুলে দেন দৈনিক রূপসী গ্রামের প্রকাশক ও সম্পাদক খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক প্রিয়তোষ পাল পিন্টু, যুগ্ম আহবায়ক ইকরাম চৌধুরী টিপু, হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশিদ, ক্রীড়া লেখক সমিতির সহ সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মীজা ওবাইদ রুমেল।

শেয়ার করুন