২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সমাবেশের পরিবর্তে শোভাযাত্রা

মহান মে দিবসে শ্রমিক সমাবেশের অনুমতি না পেয়ে ওই দিন শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি  চাওয়া হয়। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা ছিলো।

অনুমতি না পেয়ে রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয়ে কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

সমাবেশের অনুমতি না দেওয়ায় সরকার ও প্রশাসনের আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তিনি জানান, ১ মে সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিকদের অংশগ্রহণে র‌্যালি করা হবে।

শ্রমিক সমাবেশের অনুমতি না দিয়ে শ্রমিক শ্রেণির কণ্ঠকে সরকার স্তব্ধ করতে চায় বলেও এসময় মন্তব্য  করেন নাসিম।

তিনি বলেন, ‘দেশের বৃহৎ শ্রমিক সংগঠন হিসেবে শ্রমিক দল প্রতিবছরের মতো এ বছরও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান অতিথি করে শ্রমিক সমাবেশের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছিল। সকল পর্যায়ের শ্রমিক-কর্মচারীরা মে দিবস পালন করার চূড়ান্ত পর্বের সময় সরকার ও পুলিশ প্রশাসন এই গণতান্ত্রিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিবসটিতে সমাবেশ করতে না দেওয়া শ্রমিকদের রক্ত স্নাত মহিমানিত দিবসটিকে চরমভাবে অবমাননা করা।’

এ সময় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন বলেন, ‘সরকার প্রধান নিজেই শ্রমিক দিবসের অনুষ্ঠান করবেন। অথচ এতো এ দিবসটিতে আমাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। এতে আমরা মর্মাহত। শ্রমজীবী মানুষের প্রতি অবজ্ঞা করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শ্রমিক নেতা মতিয়ার রহমান ফরাজী, মো. আবুল কালাম আাজদ, মো. মেহেদী আলী খান, মোস্তাফিজুল করিম মজুমদার, ফজলুল হক মোল্লা, মিজানুর রহমান চৌধুরী, মঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।