মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় চাক সম্প্রদায় মডেল

শেয়ার করুন

Dpod news22

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে আয়বর্দ্ধনমূলক আর্থিক সহায়হা প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে সোমবার ১১ মে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা বান্দরবান ডিজএ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভলপমেন্ট (ডিপিওডি)‘র চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ বলেন- সরকারের উন্নয়নের পাশাপাশি এনজিও গুলো দূর্গম এলাকায় মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে। তবে এনজিওদের কাজে যদি স্বচ্ছতা থাকে তাহলে প্রশাসনও সব সময় তাদের কাজে সহযোগিতা করতে বাধ্য। ডিপিওডি বিশেষ করে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী চাক সম্প্রদায় ও প্রতিবন্ধীদের জন্য কাজ করায় তারা প্রশংসা পাওয়ার যোগ্য। তিনি আরো বলেন, চাক সম্প্রদায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী হলেও সমাজের খারাপ কাজগুলো তারা সবসময় এড়িয়ে চলেন এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা মডেল হয়ে আছেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এএসএম শাহে দুল ইসলামের বলেন- যেসব এনজিও কাজ করছে তাদের কাজের স্বচ্ছতার জন্য স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। তারা যেন প্রশাসনকে বিভ্রান্ত করার লক্ষ্যে ভোরবেলা চোরের মত রিলিফ দিয়ে পালিয়ে যায় এ ধরনের কোন কাজ না করেন। ‘আমরা আশা রাখি এনজিও গুলো সরকারের পাশাপাশি জনগণের জীবনের মানউন্নয়নে কাজ করবে’। কোন এনজিও যেন মানুষকে পন্য হিসেবে ব্যবহার করে তাদের নিয়ে ব্যবসা না করার জন্য সর্তক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে ডিপিওডির কার্যক্রমের সার্বিক বিষয় বর্ণনা করেন পরিচালক ছাগ্যলা চাক।
ডিপিওডির উপজেলা ম্যনেজার মংড়ী চাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য ক্যউচিং চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার আবু আহামেদ, ডিপিওডি’র চেয়ারম্যান লাল মুন থান বম, হেডম্যান মংছাহ্লা চাক, মহিলা উন্নয়ন সমিতির সভাপতি লায়েংউ চাক।
অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ৪লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন