১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সমন্বয়ক পরিচয়ে কোন সুবিধা নিতে চাইলে প্রশাসনের কাছে সোপর্দ করুন- ছাত্র প্রতিনিধি’রা

নিজস্ব প্রতিবেদক :

উখিয়া উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনের নামে কোনো কার্যক্রমে নিজেদের অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ছাত্র প্রতিনিধিবৃন্দ। সরকার পতন আন্দোলনে নিজেদের প্রথম সারির আন্দোলনকারী দাবি করে বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয়ে নাম ভাঙ্গিয়ে কেউ অনৈতিক সুবিধা বা নিজেদের জাহির করার চেষ্টা করলে সাথে সাথে প্রতিহত করার অনুরোধ জানিয়েছেন তারা। শুক্রবার(২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধিরা। তারা বলেন,”হাজারো শহিদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতনের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জিত হয়েছে। সে রক্তমাখা স্বাধীনতার পর বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয়ে নানা জায়গায় অনৈতিক সুবিধার অভিযোগ পাওয়া যাচ্ছে। আন্দোলনের সময় সকল রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো। কিন্তু পট পরিবর্তনের পর নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর বা ব্যক্তি টার্গেট করে চাঁদা নেওয়া হচ্ছে। এগুলো আমরা কখনোই মেনে নিবোনা। যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদের কোনো দল নেই। তাদের একটি পরিচয় তারা অপরাধী।”

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ছাত্র প্রতিনিধিবৃন্দ বলেন,”আমরা বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর কিংবা প্রতিষ্ঠানকে এটি আশ্বস্ত করতে চায় যে, বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয় দিয়ে কেউ অনৈতিক সুবিধা চাইলে তাকে অপরাধী হিসেবে গণ্য করে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করবেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন নাজুক ছিলো তখন আমরা নিজেরাই মাঠে সক্রিয় ছিলাম। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাই আমরা নিজেদের পড়াশোনার দিকে মনোনিবেশ করছি। সুতরাং, আজকের পর থেকে কোনো শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয় দিয়ে প্রভাব বিস্তার বা স্বার্থ হাসিল করার চেষ্টা করলে স্ব স্ব অবস্থান থেকে বয়কট করবেন।”

এছাড়াও ছাত্র প্রতিনিধি রাফি বলেন, উখিয়াতে কেউ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন সুবিধা নিতে চাইলে প্রশাসনের কাছে সোপর্দ করার অনুরোধ করছি। এবং আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারি, বেসরকারি দপ্তরসহ সকলের অবগতির জন্য বলতে চাই আজকে থেকে উখিয়াতে কোন ছাত্র আন্দোলনের সমন্বয়ক নেই। নিজেকে কেউ সমন্বয়ক দাবি করলে প্রশাসনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধিদের পক্ষে, তাওহীদুল ইসলাম রাপী,দিদার আলম,হাসান ইবনুল সাব্বির,তাজুল ইসলাম,বুরহান উদ্দীন ফারুকি,আরিফুল ইসলাম,সালমান ইসলাম সহ সাধারণ ছাত্ররা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।