মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

সভাপতি মিশা সওদাগর, সম্পাদক জায়েদ খান

শেয়ার করুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান।

ভোট গণনা শেষে শুক্রবার গভীর রাতে নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৫৭ জন। আর ৬২৪ জন ভোটারের মধ্যে ৫৫৮ জন ভোট প্রদান করেন, যারা প্রত্যেকেই চলচ্চিত্রের নিবন্ধিত শিল্পী।

শুক্রবার সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টায়। সকাল থেকেই বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত চলে নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে নবীন-প্রবীণ সবশ্রেণির শিল্পীদের উপস্থিতিতে এফডিসিতে বসে তারার মেলা।

তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে এফডিসির বাইরে ও ভিতরে প্রচুরসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

শেয়ার করুন