১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সবচেয়ে বেশি আয় করা ৯ অভিনেত্রী

বিনোদন ডেস্কঃ ২০১৭ সালের ফোর্বস ম্যাগাজিনে গত বছরের সবচেয়ে বেশি আয়ের অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করা হয়েছে৷ এতে দেখা গেছে, মাত্র ২৮ দশমিক ৭ ভাগ ছবিতে অভিনেত্রীদের শক্তিশালী ভূমিকা ছিল৷ তাই সবচেয়ে বেশি আয়ের অভিনেত্রী আছেন ১৫ নম্বরে৷ জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে এ খবর দিয়েছে।

‘লা লা ল্যান্ড’ গতবছরের অন্যতম সফল চলচ্চিত্র৷ জনপ্রিয় অভিনেত্রী এমা স্টোন গত বছর আয় করেছিলেন ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার৷ অভিনেত্রীদের তালিকায় শীর্ষে থাকলেও অভিনেতা-অভিনেত্রীদের সম্মিলিত আয়ের তালিকায় তার অবস্থান ১৫৷

জেনিফার অ্যানিস্টন

‘ফ্রেন্ডস’ খ্যাত জনপ্রিয় এই অভিনেত্রীর গত বছর মোট আয় ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার৷

জেনিফার লরেন্স

‘হাঙ্গার গেমস’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করা জেনিফার লরেন্স গত বছর আয় করেছিলেন ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার৷

মেলিসা ম্যাকার্থি

জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী মেলিসা ম্যাকার্থির গত বছরের আয় ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার৷

মিলা কুনিস

‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’খ্যাত অভিনেত্রী মিলা কুনিস গত বছর আয় করেছিলেন ১ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার৷

এমা ওয়াটসন

হ্যারিপটার খ্যাত এমা ওয়াটসনের এ বছরের ছবি ‘বিউটি অ্যান্ড বিস্ট’বক্স অফিসে সাফল্য দেখিয়েছে৷ এই অভিনেত্রী গত বছর আয় করেছিলেন ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার৷

কেট ব্লানচেট

জনপ্রিয় এই অভিনেত্রীর গত বছরের আয় ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার৷

জুলিয়া রবার্টস

অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করা জুলিয়া রবার্টস এখন দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন৷ গত বছর তার আয়ের পরিমাণ ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার৷

অ্যামি এডামস

অ্যামি অ্যাডামস গত বছর আয় করেছিলেন ১ কোটি ১৫ লাখ মার্কিন ডলার৷

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।