১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সবচেয়ে বড় চাঁদ দেখা যাবে সোমবার

super-moonচাঁদ দেখতে ভালবাসে সবাই। একটি জোছনা রাত এলেই জমে ওঠে রাতের আড্ডা পথে, মাঠে, ছাদে। এমনই একটি দারুণ চাঁদের রাত আসছে ১৪ নভেম্বর। ১৯৪৮ সালের পর দীর্ঘ ৬৮ পর আকাশের সবচেয়ে বড় চাঁদ দেখা যাবে এই রাতে।

জানা গেছে, এদিন চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি আসবে। সূর্য ও পৃথিবীর পারস্পরিক অবস্থান এবং চাঁদের বিচিত্র কক্ষপথে বিচরণের জন্য অনেক কাছ থেকে দেখা যাবে চাঁদ। সাধারণত পূর্ণিমার চাঁদ যতোটা বড় হয় তার তুলনায় ৩০ গুন বড় দেখাবে ১৪ নভেম্বর রাতের চাঁদটা। এই সুপারমুন সবচেয়ে ভালো করে দেখতে পারবেন উত্তর আমেরিকার মানুষ। ২০৩৪ সালের ২৫ নভেম্বর আরও একটি সুপারমুনের রাত আসবে কিন্তু তখনও এতো কাছে আসবে না।

মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের লুনার স্টাডিজের সহযোগী অধ্যাপক অনির্বাণ মুখোপাধ্যায় বলেন, ‘যখন চাঁদ, সূর্য ও পৃথিবীর মধ্যে একটি সরলরেখা টানলে চাঁদ এবং সূর্যের অবস্থান বিপরীত অভিমুখে দেখা যায়, এই সময়টা পূর্ণিমা।’

তিনি আরও বলেন, ‘নভেম্বরের এই চাঁদের দূরত্ব হবে পৃথিবী থেকে ২ লক্ষ ২৩ হাজার ৬৯০ মাইলের কম। চাঁদ আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে একটি ডিম্বাকার কক্ষপথে। তাই এটি কখন পৃথিবীর কাছে আসে, কখনও বা দূরে সরে যায়।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।