মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

সফটওয়্যার রফতানিতে ২০ শতাংশ নগদ সহায়তা চান পলক

শেয়ার করুন

বাংলাদেশ থেকে সফটওয়্যার রফতানিতে সরকারের কাছে ২০ শতাংশ নগদ সহায়তার দাবি করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া বেসিস সফট এক্সপো-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বর্তমানে বাংলাদেশ থেকে সাতশ মিলিয়ন ডলারের সফটওয়্যার রফতানি হচ্ছে। ২০১৮ সালের মধ্যে তা এক বিলিয়ন ডলারে উন্নীত হবে।’

তিনি আরও বলেন, ‘২০২১ সালের মধ্যে এ খাতে ২০ লাখ লোকের কর্মসংস্থান হবে। বর্তমানে এ খাতে সাত লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার।

শেয়ার করুন