১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বৃদ্ধা মরিয়ম খাতুন

received_1037904162985238
কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় বসত ভিটা দখলের উদ্দেশ্যে এক অসহায় বৃদ্ধা মহিলাকে হয়রানি করার অভিযোগ উঠেছে। ওই এলাকার চিহিৃত সন্ত্রাসীরা বৃদ্ধা মহিলাকে নানাভাবে হয়রানি করছেন। এ ঘটনায় বৃদ্ধা মরিয়ম খাতুন (৬৫) সন্ত্রাসীদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানিকপুর দক্ষিণপাড়ার মৃতু মৌলভী আকবর আহমদের স্ত্রী মরিয়ম খাতুন (৬৫) স্বামীর ক্রয়কৃত ১৬শতক জায়গার মধ্যে বসবাস করে আসছিলেন। স্বামী মারা যাওয়ার পর থেকে সেখানে ঘর তৈরী করে বসবাস করছেন। ওই মহিলার এক ছেলে এক মেয়ে থাকলেও তারা দেখাশোনা করছেন না। ৬৫বছর বয়স হলেও সরকারের কাছ থেকে বয়স্ক ভাতা ও বিধবা ভাতাও পাচ্ছে না। বর্তমানে বৃদ্ধা মরিয়ম খাতুন অন্যের জমিতে মজুরি ও মানুষের কাজ করে কোন রকম চলছেন। অনেক সময় উপোষ থাকতে হয় তাকে। বয়সের ভারে নুয়ে পড়ছেন ওই বৃদ্ধা। এমতাবস্থায় অসহায়ত্বের সুযোগ নিয়ে তার একমাত্র ঠিকানা বসত ভিটাটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় চিহিৃত কিছু সন্ত্রাসী। সেখান থেকে তাকে তাড়াতে পারলেই ভিটাটি দখল করবে তারা। মরিয়ম খাতুন বলেন, মানিকপুর ৪নং ওয়ার্ডের দক্ষিনপাড়ার সন্ত্রাসী আকিব মিয়া, লিটন, জিল্লুর রহমান, গফুর উদ্দিন, রেজাউল করিম, আরিফ উল্লাহ, সেলিম, খোকন ড্রাইভার, আতিক, আসাদ ও আসাব উল্লাহ মিলে ভিটাটি দখল করতে বৃদ্ধা মরিয়ম খাতুনের উপর হামলা, ঘেরাবেড়া ভাংচুর, পাথর ছুড়া ও মলনিক্ষেপ করে আসছে। এনিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বিচার-শালিস দিলেও অভিযুক্তরা তা মানছে না। এছাড়াও সুরাজপুর- মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হকের কাছের লোক হওয়ায় তাদের বিচার করছে না। এ সুযোগে আরও বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। তারা এলাকায় বাহিনী গড়ে তোলে অন্যের জায়গা দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে চালিয়ে যাচ্ছে। এমনকি তার এ বাহিনীর হাতে কেউ রেহাই পাচ্ছে না। এছাড়া প্রতিনিয়ত মরিয়ম খাতুনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

বর্তমানে মরিয়ম খাতুন সন্ত্রাসীদের হামলার ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। এব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে মরিয়ম খাতুন চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।