২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

সন্ত্রাস-জঙ্গীবাদ ও অবৈধ দখলদারদের ছাড় দেওয়া হবেনাঃ এএসপি হাসানুজ্জামান মোল্লা

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে ৭জানুয়ারী বিকেলে বিজি সেনের হাট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মাদকদ্রব্য, বহিরাগত সন্ত্রাসী, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, অবৈধ দখলদার, বাল্যবিবাহ ও আইন শৃংখলা বিষয়ক এক বিশাল মত বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (মোল্লা)। বড়হাতিয়া ইউপির বার বার নির্বাচিত চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার)। গেষ্ট অব অনার ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আব্দুল জলিল, সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান, বড়াহতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জালাল আহামদ খলিফা, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু রিটন বড়–য়া রুনা, সেনেরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা: আব্দুর রহিম, বিজি সেনের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মো: নাজিম উদ্দিন, বড়হাতিয়া ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল আলম, ইউপি সদস্য এনামুল হক ভুট্টু, মো: মামুন, বাবু সুনীল সরকার, সাবেক মেম্বার আব্দুল মোতালেব, বাবু মিহির সরকার, বাবু অনিল সরকার। সভাপতির বক্তব্যে বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী বলেছেন, কিছু বহিরাগত লোক বিজি সেনেরহাট এলাকায় সৌদি প্রবাসী মফিজের বাড়ি দখল করার জন্য হামলা চালিয়েছিল। বড়হাতিয়াবাসী অবৈধ দখলদার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সব সময় প্রস্তুত। প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত সুপার মো: হাসানুজ্জামান (মোল্লা) বলেছেন, মাদক, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, বহিরাগত সন্ত্রাসী, অবৈধ দখলদার ও বাল্য বিবাহ একটি সমাজিক ব্যাধি। আমাদের সকলকে সোচ্ছার হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস ও অবৈধ দখলদার কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়াও অনুষ্ঠানে বড়হাতিয়ার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদেরকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।