৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে পাড়া-মহল্লায় কমিটি গঠনের নির্দেশ

7 mfarch-1
ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ শনিবার বিকালে জেলা শহরের বঙ্গবন্ধুমুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীরীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যশৈহ্লা,সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী,সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য কাজী মজিবর রহমান উপস্থিত ছিলেন। জেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদের সভাপতিত্বে  এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়ের পরিচালনায় সমাবেশে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈ হ্লা,সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, সহ সভাপতি ইসলাম বেবী,সাধারণ সম্পাদক কাজী মো.মজিবর রহমান এবং শহর শাখার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দলের অংগসংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
সামাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন,পার্বত্য চট্টগ্রামের বান্দরবান,রাংগমাটি ও খাগড়াছড়ি জেলার পাড়া-মহল্লায় পেট্রোল বোমাবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসসহ সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ সচেতন নাগরিকদের প্রতি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের অশান্তি সৃষ্টির অপচেষ্টা এবং চলমান সরকারি উন্নয়ন কর্মকান্ডে ব্যাহত ঘটানোর কাজে লিপ্ত সন্ত্রাসীদের মুখোশ খুলে দিতে হবে এবং সেইসব সন্ত্রাস প্রতিরোধে পার্বত্যবাসীকে এক্যবদ্ধ হয়ে শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।