৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

সন্তু লারমার সফর প্রতিহত করতে আগামী ১২ ও ১৩ মার্চ ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে জাগো পার্বত্যবাসী সংগঠন

Bandarban Pic-1
পাহাড়ের বেপরোয়া চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার বান্দরবান জেলা সফর প্রতিহত করার লক্ষ্যে আগামী ১২ ও ১৩ মার্চ ৪৮ ঘন্টার টানা হরতালের ডাক দিয়েছে জাগো পার্বত্যবাসী নামক একটি সংগঠন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বান্দরাবন প্রেসক্লাবের সভাকক্ষে জাগো পার্বত্যবাসী নামের সংগঠন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসুচী ঘোষনা করেন সংগঠনের নেতা আবিদুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে আব্দুল জলিল,মোঃ সোহাগ,মোঃ কামাল উদ্দিন এবং শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলে।
এদিকে সংবাদ সম্মেলনে বক্তরা বলেন,রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা গ্রহণ করে পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জেএসএস সভাপতি সন্ত লারমার নির্দেশে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় সন্ত্রাস ও বেপরোয়া চাঁদাবাজি চলছে। বান্দরবান জেলা শহরের আশেপাশেই প্রকাশ্যে দিবালোকে চাঁদাবাজি ও সন্ত্রাসি কর্মকান্ডে চালিযে যাচ্ছেন সন্ত্রাসীরা।  বক্তরা আরোও বলে,সন্তু লারমার বান্দরবান সফর প্রতিহত করার লক্ষ্যে জাপো পার্বত্যবাসীর ব্যানারে ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত পাহাড়ি-বাংগালি সম্প্রদায়ের হাজার হাজার মানুষ এখন সোচ্ছার। তাই আগামী ১২ ও ১৩ মার্চ টানা ৪৮ ঘন্টার হরতার ও অবরোধ আহবান করেছেন। এ শান্তিপুর্ণ কর্মসূচি সফল করে তোলার জন্যে আজ বিকালে বিক্ষোভ মিছিলে গনসংযোগ কার্যক্রম চলবে বলেও জানানা বক্তরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।