১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

সদর-রামুর জনপ্রতিনিধিদের সঙ্গে মোস্তাক আহমদ চৌধুরীর মতবিনিময়


সদর ও রামু উপজেলার পাশাপাশি পৌরসভার নির্বাচিত সকল চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ‘আনারস’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, সাবেক জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) রাতে রামুর ঐতিহ্যবাহী ওসমান ভবনে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এই অনুষ্ঠানের আয়োজন করেন। বর্ণাঢ্য অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
মতবিনিময় সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এড.সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলমসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তারা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য ভোটারগণকে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।