১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

সদর, রামু ও উখিয়ার ২১ ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা

 


সোয়েব সাঈদ, নিজস্ব প্রতিবেদক

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজার সদর, রামু ও উখিয়া উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ২১ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন দেয়া হয়েছে।

নৌকা প্রতীকের অনুমোদন প্রাপ্তরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে কামাল উদ্দিন, চৌফলদন্ডীতে মুজিবুর রহমান, ঝিলংজায় টিপু সুলতান, খুরুশকুলে মো. শাহজাহান ছিদ্দিকী, পিএমখালীতে সিরাজুল মোস্তফা, রামুর ১১ ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের এসব প্রার্থীরা হলেন- রামুর সদর ফতেখাঁরকুলে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, জোয়ারিয়ানালা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, চাকমারকুলে বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কাউয়ারখোপ ইউনিয়নে যুবলীগ নেতা ওসমান সরওয়ার মামুন, খুনিয়াপালংয়ে বর্তমান চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, দক্ষিণ মিঠাছড়িতে মহিলা আওয়ামীলীগ নেত্রী খোদেস্তা বেগম রীনা, ঈদগড়ে আওয়ামীলীগ নেতা নুরুল আলম, গর্জনিয়ায় আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, কচ্ছপিয়ায় সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, রাজারকুলে সরওয়ার কামাল সোহেল ও রশিদনগরে ছাত্রলীগ নেতা মোয়াজ্জম মোর্শেদ, উখিয়া উপজেলার হলদিয়াপালংয়ে মো. শাহ আল, জালিয়াপালংয়ে এসএম ছৈয়দ আলম, রাজাপালং এ জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্না পালংয়ে নুরুল হুদা ও পালংখালীতে আবুল মনজুর।
আজ ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার বিকাল ৪টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় এদের নাম ঘোষনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।