১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা

সদর মডেল থানার নবাগত ওসি’র সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন তিন সংগঠনের নেতৃবৃন্দ। এতে নেতৃত্ব দেন কক্সবাজারস্থ সাতকানিয়া লোহাগাড়া সমিতির সাধারণ সম্পাদক ও কক্সবাজার কমিউনিটি পুলিশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জেবর মুল্লুক। এই সময় তাঁর সাথে ছিলেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন এর সাবেক সভাপতি ও কমিউনিটি পুলিশ কক্সবাজার এর প্রতিষ্ঠা কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমদ, ফেডারেশনের উপদেষ্টা আলহাজ্ব ফিরোজ আহমদ ওসমানী, সাতকানিয়া লোহাগাড়া সমিতির ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সমিতির অফিস সহকারী মো. জোনায়েদ চৌধুরী প্রমুখ।

এসময় কক্সবাজার সদর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান আইনশৃংখলা রক্ষায় ব্যবসায়ীসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন এবং যেই কোন ভালো কাজে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।