১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১২

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত ২ ও ৩ জানুয়ারি সদরের সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
সদর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা হলেন, শহরের পাওয়ার হাউজের আব্দুল মালেকের পুত্র মোঃ কামাল হোসেন, পূর্ব ঘোনার পাড়ার লাল মোহাম্মদের পুত্র মোহাম্মদ রাজিব, মোহাজের পাড়ার বদরুদ্দোজার পুত্র জয়নাল আবেদীন প্রকাশ জনু ড্রাইভার, স্টেডিয়াম পাড়ার মৃত শফিউল আলমের পুত্র হারুনুর রশীদ, ইসলামপুর পূর্ব নাপিতখালীর জালাল আহম্মদের পুত্র মোঃ শাহীন, সাতকানিয়ার পূর্ব ঘাটিয়াডেঙ্গার আবদুল সালামের পুত্র মোঃ আজাদ, পাহাড়তলীর জিয়া নগরের মৃত শামসুর ইসলামের পুত্র মোঃ মজিবুর রহমান, শহরের পিটিআই স্কুলের মোঃ নুরের পুত্র ইমাম হোসেন, চকরিয়ার মানিকচরের পাহাডিকা পাড়ার বাহাদুর রহমানের পুত্র মোঃ মতিউর রহমান, চকরিয়ার চরপাড়ার রৌশন আলীর পুত্র জয়নাল আবেদীন, ভোলার মুগ্ধর বাজারের অজি উল্লাহর পুত্র মোঃ রাকিব, ঢাকা নবাবগঞ্জের পাতিল জাপ এলাকার মনির হোসেনের কন্যা মুন্নি।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযানে সদরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।