মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

সদর উপজেলার বাংলাবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিশুর মৃত্যু

শেয়ার করুন

কক্সবাজার সদর উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় শান্তাউল রহমান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর চাচা মিজানুর রহমান (২৮) গুরুতর আহত হয়। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকার কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু শান্তাউল বাংলাবাজার এলাকার পশ্চিম মুক্তাপুর গ্রামে মাহাবুবুর রহমানের মেয়ে। আহত মিজানুর রহমানকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশুটির অপর চাচা আমিন জানান, মিজানুর শান্তাউলকে নিয়ে বিকেলে মায়াবী কমিউনিট সেন্টারের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিলে তারা খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু শান্তাউলকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশিচত করেছেন

শেয়ার করুন