মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

সদর উপজেলা বাজারে অভিযান, বেকারী ও ডাম্পার মালিককে জরিমানা

শেয়ার করুন

fb_img_1479383982369
কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে বেকারী ও অবৈধ ডাম্পার মালিককে জরিমানা করা হয়েছে। ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। সদর উপজেলা পরিষদ সূত্র জানায়, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন সদর উপজেলা বাজারের বনফুল বেকারীতে  অস্বাস্হ্যকর পরিবেশে খাবার তৈরী ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৫১ ধারায় উপরোক্ত বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে বালি বহনের অপরাধে এসময় একটি ডাম্পার গাড়ীকেও মোটরযান অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। সদর উপজেলা পরিষদের আইটি স্পেশালিষ্ট নুরুল আবছার, অফিস সহকারী আজাদ ও অতনু পাল এসময় উপস্হিত ছিলেন।  কক্সবাজার সদর মডেল থানার এএসআই মোশাররফ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

শেয়ার করুন