২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

সদর উপজেলা ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে জরুরী সভা অনুষ্ঠিত

shomoy
বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিলকে সফল ও সার্থক করার লক্ষে গত ০৪ এপ্রিল সদর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় জেলা আওমীলীগের কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত জরুরী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মির্জা ওবায়েদ রুমেল। বক্তব্য রাখেন, জয়বাংলালীগের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জনি, আরো বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী ইমন, সাবেক জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মিছবাউল আলম, সদর উপজেলা ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন, তৌহিদুল ইসলাম, হাফিজুর রহমান লাভলু, ঝিলংজার আহ্বায়ক ইফতেখারুল হাসান টিটু, খুরুশকুল সাধারণ সম্পাদক রমজান আলী (জিতু), ভারুয়াখালী সভাপতি মিজান উদ্দিন, সাধারণ সম্পাদক এহেসানুল হক, পিএমখালী নেতা মতিউল ইসলাম, খরুলিয়া সাংগঠনিক সাধারণ সম্পাদক শহিদুল আলম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা কলিম উল্লাহ, পি,এম,খালী সাবেক সভাপতি জাহেদুল ইসলাম, ঝিলংজার যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন রিপন, আলাউদ্দিন ইমন, পি,এম,খালী ছাত্রলীগ নেতা সাদ্দাম, আদিল মাহমুদ, খুরুশকুল ছাত্রলীগ নেতা, সাইদুল করিম, ফয়সাল করিম, আবুবকর ছিদ্দিক, সাদ্দাম হোসেন, ভারুয়াখালী ছাত্রলীগ নেতা রাজিবুল হক রাজু, সাইদ মোঃ মাহিম, খরুলিয়া সাংগঠনিক নেতা সাইফুল ইসলাম , জুহুর আলম প্রমুখ। সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল মালেক, আওয়ামীলীগ, যুবলীগ, কক্সবাজার সদর উপজেলা শাখার সহ-সভাপতি নির্বাচিত হওয়া সদর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাই। সকলের সিদ্ধান্তক্রমে অবশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত গৃহীত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।