২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সততার নজির রাখলেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম

সততার অনন্য নজির রাখলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগসহ কয়েকটি মন্ত্রণালয়ে চলছে আলোচনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের সরকারি বাসায় কাঁঠালসহ বিভিন্ন ফলের গাছ রয়েছে। কাঁঠাল গাছে প্রায় শতাধিক কাঁঠাল ধরেছে।

গত সোমবার দুপুরে পরিপক্ক কাঁঠালগুলো গাড়িতে করে মন্ত্রিপরিষদ বিভাগে আনা হয়। এরপর কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে এসব কাঁঠাল ভাগ করে দেয়া হয়।

এ নিয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। তবে আলোচনায় তারা বলেন, অতীতে অনেকেই সরকারি বাসায় ছিলেন। কিন্তু ওই বাসার ফল কর্মকর্তা-কর্মচারীদের ভোগ করা সত্যিই দুষ্কর। উল্লেখ্য, শফিউল আলম চাকরি জীবনে সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।

সূত্র – মানবজমিন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।