মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

সঞ্চালকের কথায় দুই প্রধানমন্ত্রীর হাসি আর থামে না

শেয়ার করুন

ইংরেজি ‘স্টেপ ডাউন’ কথাটির অর্থ কী হতে পারে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্টেপ ডাউন’ কথাটি বলে হাস্যরসের সৃষ্টি করেছেন অনুষ্ঠান সঞ্চালকদের একজন। আজ শনিবার দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার আগে এ ঘটনা ঘটে।

নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক চুক্তি সই করেন। এরপর দুই নেতাকে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চ থেকে একধাপ নামতে অনুরোধ করতে গিয়ে সঞ্চালকদের একজন বলে বসেন, ‘মে আই রিকোয়েস্ট দ্য টু প্রাইম মিনিস্টার্স টু নাউ প্লিজ স্টেপ ডাউন।’

কথার অর্থ বুঝেই এরপর হাসতে শুরু করেন ভারতের প্রধানমন্ত্রী। হাসতে শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। হাসি থামতেই চায় না। প্রায় পুরো এক মিনিট ধরেই এ হাসির রেশ ছিল।

শেয়ার করুন