মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

সকালে মিলল ৩ লাশ, নিহতের সংখ্যা বেড়ে ১৩৫

শেয়ার করুন

রাঙামাটিতে ধসে পড়া পাহাড়ে অভিযান চালিয়ে বুধবার সকালে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে কেবল রাঙামাটিতেই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১ জন। এছাড়া এখন পর্যন্ত বান্দরবানে সাত জনের এবং চট্টগ্রামে ২৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৫ জনে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার সকালে প্রবল বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ফের উদ্ধার অভিযান শুরু হয়। এর আগে রাতে কাজ করার উপযোগী সরঞ্জাম না থাকায় মঙ্গলবার সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

সোমবার রাতে ও মঙ্গলবার সকালে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

পাহাড় ধসের ঘটনায় প্রাণহানির পাশাপাশি রাঙামাটিতে বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে। তাছাড়া জেলার প্রায় ৩০ কিলোমিটার রাস্তা সম্পূর্ণরূপে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ঢাকা ও চট্টগ্রামসহ পার্শ্ববর্তী সব জেলার সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শেয়ার করুন