মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সকলের সহযোগিতায় এলাকার উন্নয়ন করতে চাইঃ মোঃ গিয়াস উদ্দিন মেম্বার

শেয়ার করুন


বার্তা পরিবেশক:
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিপুল ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হয়েছেন মোঃ গিয়াস উদ্দিন। তার এই জয়ে বিশাল জনতার বহর নিয়ে গতকাল তার নির্বাচনী ওয়ার্ডে শোডাউন করেছেন তিনি।

শনিবার এলাকার লোকজন নিয়ে পুরো ওয়ার্ড চক্কর দেন তিনি। এসময় পূর্ব ধেছুয়াপালং, মাদ্রাসাপাড়া,হাকিম আলী বাপেরপাড়া আবুল বন্দর, চরপাড়া এলাকার হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন গিয়াস উদ্দিন।

শোডাউন শেষে তিনি বলেন, আমি গণমানুষের মেম্বার। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনকে হেয় করে কথা বলবেন না। যারা এবার ভোট দেয়নি, ইনশাল্লাহ আগামীবার দিবে। আমার কারো প্রতি প্রতিহিংসা নেই। সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই।

এ সময় আবেগাপ্লুত হয়ে গিয়াস উদ্দিন মেম্বার বলেন, ৪নং ওয়ার্ডের মানুষের এই ঋণ আমি জীবনেও ভূলব না। সুখে, দু:খে আমি সকলের পাশে থাকতে চাই।

বিজয় মিছিলে এলাকার হাজারো জনতা অংশ নেন।

প্রসঙ্গতঃ বৃহস্পতিবার দ্বিতীয় দফা অনুষ্টিত নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে ৮৪২ ভোট পেয়ে মোঃ গিয়াস উদ্দিন বেসরকারি ভাবে মেম্বার নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তাহে ৪৭২ ভোট পান।

শেয়ার করুন