মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

সকলের আলী স্যার এখন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠা ছেলেটি ছোটবেলা থেকেই শিক্ষাবান্ধব উদ্যোগ নিয়ে পথচলা শুরু করেন। ছাত্র ও যুবসমাজ যখন কোন না কোন ধ্বংসাত্মক কাজে পা দিচ্ছেন ঠিক তখনই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ভাল কিছুর স্বপ্ন দেখছিলেন তিনি। ছাত্র সমাজকে দেখাতে সক্ষম হয়েছেন অপ-ছাত্ররাজনীতি মুক্ত সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি হলেন কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নের জাগিরপাড়া এলাকার জাফর আলমের ছেলে মুহাম্মদ আলী। তিনি ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে এসএসসি , চট্রগ্রামস্থ একটি কলেজ থেকে ২০০৫ সালে এইচ এস সি পাশ করেন। পরে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সফলতার সাথে অনার্স এবং মাস্টার্স শেষ করেন। অবশেষে তার মেধা ও বিচক্ষণতার স্বীকৃতি হিসেবে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে তাকে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইতিপূর্বে তিনি চট্টগ্রাম সিটি কলেজ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন কলেজে প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৭ সালে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের একান্ত সচিব দায়িত্ব পালন করেন।
এদিকে ঈদগাঁওর শিক্ষানুরাগী ও সচেতন মহল মনেকরেন তার একক প্রচেষ্টায় বৃহত্তর সফলতা। মুখ উজ্জ্বল করেছে পুরো ঈদগাঁওবাসীর। তার উত্তরোত্তর সফলতা কামনা করেন ঈদগাঁওর সর্বশ্রেণী পেশার মানুষ।

শেয়ার করুন